AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে দাঁড়িপাল্লা‍‍`র নির্বাচনী জনসভায় জনতার ঢল


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৫:১৬ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

তিতাসে দাঁড়িপাল্লা‍‍`র নির্বাচনী জনসভায় জনতার ঢল

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের ১১দলীয় জোটের মনোনীত বাংলাদেশ জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ নাজিম উদ্দিন মোল্লার নির্বাচনী জনসভায় জনতার ঢল।

শনিবার ৩১ শে জানুয়ারি বিকাল ৪টায় তিতাস উপজেলার গাজিপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় উপস্থিত হয়েছে হাজার নেতাকর্মী ও সমর্থক।
মাঠ ছাড়িয়ে লোকসমাগম ছড়িয়ে পড়েছে আশপাশের সড়কজুড়ে। নেতাকর্মীদের আগমনে স্লোগানে জনসভাস্থল মুখরিত হয়ে উঠে। বিশেষ করে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগানে প্রকম্পিত হয় গাজিপুর হাই স্কুল মাঠ। জনসভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার।
জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য, ঢাকা মহানগর উওরের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কুমিল্লা-২ আসনের এমপি প্রার্থী মোঃ নাজিম উদ্দীন মোল্লার সভাপতিত্বে ও তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, এনসিপির মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য আব্দুস সাত্তার, জামায়াত কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সেক্রেটারি সাইফুল্লাহ ইসলাম শহিদ, কুমিল্লা উত্তর জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা নূর নবী, তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি‍‍`র প্রধান সমন্বয়ক সাঈদ সরকার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসাইন, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডাক্তার শাহাবুদ্দিন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আবু সাঈদসহ বিভিন্ন ইউনিটের দলীয় নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!