AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে সাকুরা বাসের চাপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত



উজিরপুরে সাকুরা বাসের চাপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে এবং পেশায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রিপন বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬১০৫) বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটির চালক গাড়িটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!