AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বানেশ্বরে শিমুলের নির্বাচনী অফিস উদ্বোধন, দিনব্যাপী গণসংযোগ


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৯:০১ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

বানেশ্বরে শিমুলের নির্বাচনী অফিস উদ্বোধন, দিনব্যাপী গণসংযোগ

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুলের নেতৃত্বে পুঠিয়া উপজেলার বানেশ্বরে নির্বাচনী অফিস উদ্বোধন, দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বানেশ্বরে নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর দিনভর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন শিমুল ও তার সমর্থকরা। এ সময় ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বানেশ্বর কলেজের সাবেক ভিপি রায়হান, থানা যুবদলের সদস্য মুস্তাক, বানেশ্বর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জালাল, সাবেক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাইফুল, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজীব, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রুস্তম, যুবদল নেতা আরিফ, রাজ্জাক ও বাসারসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা জানান, আগামী দিনগুলোতে গণসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!