AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রাজশাহী-৫ আসন

জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমানের গণসংযোগে ভোটের মাঠ চাঙ্গা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:০০ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমানের গণসংযোগে ভোটের মাঠ চাঙ্গা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমানের কৌশলী ও চমকপ্রদ গণসংযোগ সব বয়সী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ কারণে দিনদিন জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় সমর্থিত প্রার্থী মাওলানা মনজুর রহমানের নির্বাচনী মাঠ চাঙ্গা হচ্ছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

শনিবার দুর্গাপুর পৌরসভার ২ নং ওয়ার্ড শালঘরিয়া গ্রামে গণসংযোগ করেন মাওলানা মনজুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত থেকে শ্রেণীবর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন রাজশাহী জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন। নুরুজ্জামান লিটন শালঘরিয়া গ্রামেরই বাসিন্দা ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এর আগে এই আসনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছিল। তবে সাংগঠনিক কারণে দলীয় প্রার্থী পরিবর্তন করে জামায়াতে ইসলামী মাওলানা মনজুর রহমানকে এই আসনে মনোনীত করেছে।

হঠাৎ প্রার্থী পরিবর্তনের কারণে নুরুজ্জামান লিটনের কর্মী-সমর্থকসহ স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা হতাশা থাকলেও, তার উপস্থিতিতে দলের প্রার্থীর গণসংযোগ আরও প্রাণোচ্ছল ও উদ্দীপনাময় হয়। স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীসহ সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থনের পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

মাওলানা মনজুর রহমান বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নই জামায়াতে ইসলামী দলের মূল লক্ষ্য।”

রাজশাহী জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটনসহ গণসংযোগে উপস্থিত ছিলেন—
উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামের আমীর নুর আলম, সেক্রেটারি শাহিনুর ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রউফ হোসেন, শিবির সভাপতি জাহিদুর রহমান, ছাত্রনেতা মাহফুজুর রহমানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নুরুজ্জামান লিটন বলেন, “নিজের এলাকা ও মানুষের সঙ্গে দলীয় প্রার্থীর গণসংযোগে অংশ নিতে পেরে আমি গর্বিত।”

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্বকে সংসদে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন।

গণসংযোগ চলাকালীন দলীয় নেতাকর্মী, উৎসুক জনতা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শালঘরিয়া গ্রামে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!