AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে জামায়াত প্রার্থীর মিছিল


Ekushey Sangbad
উপজেলা প্রতিনিধি, বোয়ালখালী, চট্টগ্রাম
০৮:১৯ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

বোয়ালখালীতে জামায়াত প্রার্থীর মিছিল

চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে বোয়ালখালীতে এক সমর্থন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজন করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু নাছের। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামী আমীর ডা. খোরশেদ আলম, সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, বায়তুলমাল সম্পাদক আব্দুল মান্নান।

এছাড়া বোয়ালখালী পৌরসভা জামায়াতে ইসলামী আমীর আব্দুল্লাহ আল হারুন, সেক্রেটারি আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম ও আবুল মনসুর, প্রচার সম্পাদক সাইদুল আলম উপস্থিত ছিলেন।

দক্ষিণ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক সারতাজ আরেফিন, বোয়ালখালী ছাত্রশিবির সভাপতি আবু তাহের নোমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।
পোপাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর এস এম ওসমান গনি এবং সেক্রেটারি নাজিম উদ্দিন রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দও মিছিলে উপস্থিত ছিলেন।

মিছিল শেষে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। জনগণের ব্যাপক সমর্থন নিয়ে  বিপুল ভোটে চট্টগ্রাম-৮ আসন জয়ী হব।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!