ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাজাপুর উপজেলার কৈবর্তখালী, সমবায় ক্লাব, বলাইবাড়ী, মোল্লারহাট হয়ে নৈকাঠী বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের মাঝে হাঁস প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং তাঁর লক্ষ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, “আমি গ্রাম থেকে গ্রামাঞ্চলে ব্যাপক গণসংযোগ করে মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি জনগণের মনোনীত একজন প্রার্থী। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ আমার সঙ্গে রয়েছেন।”
গণসংযোগ কর্মসূচিতে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং হাঁস প্রতীকের পক্ষে ভোটারদের সমর্থন কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

