AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবপারের তিনজন আহত


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০২:৪৮ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবপারের তিনজন আহত

গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ একই পরিবপারের তিনজন আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতাল এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল পৌণে ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দক্ষিন পাশে (বাইতুল উলুম মাদ্রাসার সামনে) দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা মিনি তাকওয়া পরিবহনের তিনটি গাড়ী ভাংচুর করে এবং মহাসড়কে তাকওয়া পরিবহন বন্ধের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এসময় আতঙ্কে মহাসড়কের ঢাকাগামী লেনে ১৫ মিনিটের মতো যানবাহন চলাচল বন্ধ থাকে। উত্তেজিত জনতা মহাসড়কে তাকওয়া পরিবহন চলাচলের জন্য পুলিশের ভূমিকা নিয়ে বিক্ষোভ করতে থাকে। তাদের দাবি মিনি তাকওয়া পরিবহনের চালক ও তাদের সহকারী (হেলপার) সার্বক্ষনিক নেশাগ্রস্থ অবস্থায় থাকে।

তাদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স এবং পরিবহনেরও নেই কোনো রোডপারমিট বা ফিটনেস সার্টিফিকেট। তারপরও ওইসব গাড়ীর চালক বা মালিক কর্তৃপক্ষ হাইওয়ে পুলিশের সাথে গোপনে মাসোহারা দিয়ে মহাসড়কে মরনঘাতি মিনি তাকওয়া পরিবহন অবাধে চলাচল করার অনুমতি দিচ্ছে। এর আগেও মহাসড়কের বিভিন্ন স্থানে তাকওয়া পরিবহনের সাথে একাধিকবার দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে এবং অনেক যাত্রীকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্দ জনতাকে তাকওয়া পরিবহন মহাসড়কে চলাচল না করার আশা¦স দিলে তারা সড়ক থেকে সরে যায় এবং সোয়া ১০টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, সকালে উড়াল সেতুর দক্ষিন পাশে ঢাকাগামী মিনি তাকওয়া পরিবহনের সাথে উল্টো পথে (বিপরীত দিক) থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকলেটি তাকওয়া পরিবহনের নিচে চলে গেলে শিশুসহ মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে একজনকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতাল এবং আপর দুইজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা জাহান বলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর (বড়বের) গ্রামের রোমান মিয়ার ছেলে পরশ (১৫) এবং রায়হানে (৩) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং উভয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে আহত অপরজনের পরিচায় জানা যায়নি।

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!