AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেশবপুর সদর ইউনিয়ন বিএনপি‍‍`র উদ্যোগে নির্বাচনী জনসভা


Ekushey Sangbad
মো. জাকির হোসেন, কেশবপুর, যশোর
০৮:৪৪ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

কেশবপুর সদর ইউনিয়ন বিএনপি‍‍`র উদ্যোগে  নির্বাচনী জনসভা

নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে কেশবপুর সদর ইউনিয়ন বিএনপি আয়োজনে বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের ঢল নেমেছে। তাদের মুখে একটি কথা আগামী ১২ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আজাদ ভাই জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ।  

২৮ জানুয়ারি বিকেলে দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম শফি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

এসময় বলেন কেশবপুরের মাটি বিএনপির ঘাঁটি বলে আমরা বিশ্বাস করি, আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে কেশপুর থেকে সংসদ সদস্য প্রতীকের প্রার্থীকে জয় করে। তারেক রহমান এর হাত কে শক্তিশালী করতে হবে।  

তিনি আরও কেশবপুর উপজেলায় কোন চাঁদাবাজ,সন্ত্রাসীদের স্থান হবে না হবে না কেশবপুরে ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান দেশে যেমন শান্তি চাই, তেমনি আমিও কেশবপুরে শান্তি শান্তি চাই। হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে ধানের শীষে বিজয়ী করে হবে।  

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও  সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু নাইম প্রমূখ।

জনসভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মী ঢল নামে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার রেজাউদ্দৌলা নিজাম ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!