রাজধানী ঢাকায় বসবাসরত দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশনখ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন “পার্বতীপুর সমিতি ঢাকা”-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক বনভোজন ২০২৬। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা।
জানা গেছে, শুক্রবার (৩০ জানুয়ারি) গাজীপুরের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে “পার্বতীপুর সমিতি ঢাকার” বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। এ বনভোজনে সমিতির পাঁচ শতাধিক সদস্য অংশ নেবেন।
সমিতির সভাপতি মেজর (অব.) মিজানুর রহমান মণ্ডল বলেন, “পার্বতীপুর সমিতি ঢাকার” আয়োজনে এবারের বনভোজন হবে জাঁকজমকপূর্ণ ও ভিন্ন আঙ্গিকের। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি ঢাকায় বসবাসরত সকল পার্বতীপুরবাসীকে এই বনভোজনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

