নেত্রকোনার মদনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার কেশজানি বিদ্যা নিবেতন, নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমি ও বাঁশুরি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলার নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, কাইটাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলী আহমেদ, উপজেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম শওরত ওরফে আকাব্বর, নোয়াগাঁও দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আব্দুস সামাদ মিল্টন, আজিজুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানগুলো সফলভাবে সম্পন্ন হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

