নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ওলামা মাশায়েখগণের সাথে বি এনপির প্রার্থী ইঞ্জিঃখালেদ মাহবুব শ্যামল এর মতবিনিময় হয়েছে।
২৮ জানুয়ারি বেলা ১১ টায় পয়াগ নরসিংসার বাজার এলাকায় সদর উপজেলা ওলামাদলের আহবায়ক মুফতি ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপি`র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহ ইয়া মাছউদ, ভাদুঘর মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা কামাল উদ্দিন কাসেমী, খাচাইল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল হাকিম,ওলামা ত্বলাবা পরিষদ নাটাই দক্ষিণ ইউনিয়নের সভাপতি মুফতি মনজুরুল হক,সাধারণ সম্পাদক মাওলানা সোলায়মান,নাটাই উঃ ইমাম পরিষদের সেক্রেটারি মাওঃ আতাউল্লাহ কাসেমী,
পয়াগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আঃ আজিজ,
সাদেকপুর ইউনিয়ন ছাত্র ওলামা পরিষদের সভাপতি মাওঃ জালাল উদ্দিন, সেক্রেটারি কারী মুজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওঃ মুফিজুল ইসলাম,
সদর উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আমিনুল ইসলাম বাবলু, যুগ্ম আহবায়ক, মাওলানা নাঈমুল হক সাদেকী,মাওলানা আলাউদ্দিন খোয়াজী,পৌর ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা ইসহাক আল মামুন সদস্য সচিব মাওলানা সৈয়দ কাসেম প্রমুখ।
ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যতবারই ছিল ততবার ই আলেম-ওলামাদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা করেছেন।
২০০১ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী কে জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানিয়ে মিলেমিশে রাস্ট্র পরিচালনা করেন বিএনপি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

