AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেফতার


Ekushey Sangbad
এস এম সালাহউদ্দীন, আনোয়ারা, চট্টগ্রাম
১০:১২ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল মোস্তফা মুছা (৫০) কে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টার দিকে গহিরা আন্নর আলী সিকদার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুরুল মোস্তফা মুছা ৫ নং ওয়ার্ডের ছাইয়ার বাড়ির বাসিন্দা এবং মৃত সাহেব মিয়ার ছেলে।

এ বিষয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এমদাদ হোসেন জানান, নুরুল মোস্তফা মুছাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!