AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০২:১৭ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৬

দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন  মা

গাজীপুরে এক নারী তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে মহানগরীর নয়নেপাড়া এলাকার একটি রেল ক্রসিংয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত নারী হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের কন্যা। সঙ্গে থাকা দুই শিশুরও ঘটনাস্থলেই মৃত্যু হয়; তাদের নাম এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, মালা তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে পূবাইল রেল ক্রসিংয়ের কাছে রেললাইনের ওপর থেকে ট্রেনে ঝাঁপ দেন। চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ খণ্ডিত হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে একজন মা তার দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার সঠিক কারণ তদন্তে পরবর্তী সময়ে জানা যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!