আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার বদ্ধপরিকর।
শনিবার দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পরে সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুত আছে। স্বাধীনতার পর এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে—পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ এবং প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এছাড়া গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন সুসংহত ও দৃঢ় করার জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।
এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

