AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুড়ে ছাই কলেজ ছাত্রের মূরগীর ফার্ম


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৪:০৯ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

পুড়ে ছাই কলেজ ছাত্রের মূরগীর ফার্ম

বাবার কাছ থেকে টাকা নিয়ে লেখা-পড়ার পাশাপাশি  দুই বছর আগে কলেজ ছাত্র জুবায়ের হাসান এথি শুরু করেছিল মুরগীর ফার্মটি। যা থেকে লাভের মুখ দেখেনি আজও।

শুক্রবার গভীর রাতে সেই ফার্মটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কোটচাঁদপুরের এলাঙ্গী বাজার সংলগ্ন ফার্মে ঘটে এ ঘটনা। এতে করে ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ওই ছাত্রের।
ভূক্তভোগী জুবায়ের হাসান এথি বলেন,এ বছর কোটচাঁদপুর কলেজ থেকে অর্নাস শেষ বর্ষের পরিক্ষা দিয়েছি। চেয়েছিলাম লেখা পড়ার পাশাপাশি একটা কিছু করতে। আর সে অনুযায়ী ২০২৪ সালে পিতার কাছ থেকে টাকা নিয়ে এ মূরগীর শেড তৈরি করা হয়েছিল। গেল দুই বছর পালন করে তেমন লাভ হয়নি। আর যা হয়েছে সেটা কোন ব্যয়ভার উঠেছে কোন রকম।
তিনি বলেন,সর্বশেষ গেল বুধবার শেডে ১২ শ মূরগীর বাচ্চা তুলেছিলাম শেডে। ছিল মুরগীর খাবার। আর ছিল শেডের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র। সব মিলিয়ে ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ওই ছাত্র।
 

সে কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের অহিদুল ইসলামের ছেলে। তিন ভাই বোনের মধ্যে সে সবার ছোট।
কোটচাঁদপুর ফায়ার স্টেশনের ইউনিট লিডার কুতুব উদ্দিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। সব মিলিয়ে আনুমানিক লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারনা করছেন ওই কর্মকর্তা।
ফার্মের আগুনের ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি বলে নিশ্চিত করেছেন,কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান।


একুশে সংবাদ/ওজি

Link copied!