কিশোরগঞ্জ জেলার, অষ্টগ্রাম উপজেলার,অষ্টগ্রাম জিরো পয়েন্ট নামক মোরে, পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে কৃষি জমিতে পড়ে যায়। এতে নিহত হয়েছে একজন,আহত হয়েছে ২০-২৫ জন, গাড়ি চালকের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিঠামইন উপজেলার,ঘাগড়া ইউনিয়ন থেকে ২০-২৫ জন, পিকআপে করে একটি গরু ও হাড়ি পাতিল খাদ্যশস্য নিয়ে, ভৈরব স্লিপুর মাজারের উদ্দেশ্যে বাৎসরিক উরুষের যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পর আহতদের স্থানীয় পথচারীরা দ্রুত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ও ভাগলপুর পাঠানো হয়।
নিহত ব্যক্তি হলেন, আজিজ মিয়া (৬০), পিতা মৃত আলী হোসেন, আহতরা হলেন, আবুল কাশেম (৬২) মমতাজ উদ্দিন, গ্রাম ঘাগড়া মিঠামইন। আরব আলী (৬০),পিতা মাসুদ আলী, জালাল (৪০) পিতা ঝারু মিয়া, সাজ্জাদ (১০) পিতা জালাল, আবুল কাসেম (৬২) পিতা মমতাজ উদ্দিন, জিছান (১৫) পিতা সাজেদা,সাইম, নূর আলম, ফাহিম, হাকিম, সহ অজ্ঞাত ১০-১৫ জন গুরুতর ভাবে আহত হন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

