AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালথায় পেঁয়াজের জমি নিয়ে সংঘর্ষে অন্তত আহত ১০


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ফরিদপুর
০৮:৪৩ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৬

সালথায় পেঁয়াজের জমি নিয়ে সংঘর্ষে অন্তত আহত ১০

ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে। সংঘর্ষে উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

স্থানীয়রা জানান, নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। দুইজনই পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পরে বিএনপিতে যোগ দেন। এর আগে একাধিকবার সহিংসতায় জড়িয়ে তারা কারাবাসও ভোগ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বালিয়া গ্রামের পেঁয়াজের জমিতে সেচ বিতর্ককে কেন্দ্র করে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সন্ধ্যার দিকে বালিয়া বাজারে উভয় পক্ষের সমর্থকরা একত্র হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাত ৮টার দিকে সংঘর্ষ প্রবল আকার ধারণ করে। সংঘর্ষে অন্তত পাঁচটি বসতবাড়িতে হামলা ও পাল্টা হামলা চালানো হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “ঘটনার খবর পেয়ে সালথা আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!