AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ


Ekushey Sangbad
মো. হুমায়ুন কবির, গৌরীপুর, ময়মনসিংহ
০৬:৩৬ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৬

গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। আগুনে ব্যাংক কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুন জানান, ব্যাংক কার্যালয়ের পাশেই তার বসবাস। হঠাৎ তিনি দেখতে পান ব্যাংকের একটি জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বালি ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

খবর পেয়ে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোনে খবর পেয়ে দ্রুত ব্যাংকে আসেন। তিনি বলেন, “শুনেছি জানালাটি ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না।”

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সরেজমিন তদন্ত করা হয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা থানায় উপস্থিত আছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!