কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ ও ড. শফিকুল ইসলাম তিন বারের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হওয়ায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে সংবর্ধনা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীসহ কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান খোকন এর সভাপতিত্বে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আখতার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আল মুকুল, ড. শফিকুল ইসলাম, আইসিটি বিভাগের প্রভাষক গৌতম কুমার সরকার, অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ জসীম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, অফিস সহায়ক মোঃ ফজলুল করিম প্রমূখ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

