AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাদরাসা মাঠ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
১১:৪১ এএম, ২২ জানুয়ারি, ২০২৬

জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাদরাসা মাঠ

বিএনপির প্রথম নির্বাচনী জনসভাকে ঘিরে জনসমুদ্রে রূপ নিয়েছে সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই মাঠে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

দলীয় সূত্র জানায়, বুধবার রাত থেকেই সিলেট নগরী ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। রাত পেরিয়ে বৃহস্পতিবার ভোর থেকে সিলেট ও সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাঠে প্রবেশ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো আলিয়া মাদরাসা মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে।

জনসভাস্থলে নেতাকর্মীদের হাতে দেখা গেছে দলীয় পতাকা, ধানের শীষের প্রতীক এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুন। মাঠের চারপাশ ও আশপাশের সড়কেও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দলীয় নেতারা জানান, এই জনসভা থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।

তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিক স্তরে মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। সিলেটে পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। একই সঙ্গে হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান।

পরবর্তীতে তিনি সিলেট নগরীর উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান এবং সেখানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!