AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে পাচারের সময় রসুন, চান্দের গাড়িসহ পাচারকারী আটক


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৭:৩১ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

ভারতে পাচারের সময় রসুন, চান্দের গাড়িসহ পাচারকারী আটক

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোনের অধীনস্হ কচুছড়ি-মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলো নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১৮ বস্তা বাংলাদেশী রসুন, ১টি চান্দের গাড়িসহ ২ জন আসামী আটক করতে সক্ষম হয়।

জব্দ মালামাল ও গাড়ীর সর্বমোট সিজার সর্বমোট ১১,৩৬,৮০০/- টাকা।

২১ জানুয়ারি (বুধবার) দুপুর আনুমানিক ০২.৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশক্রমে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত হতে ৩ কি.মি. দেশের অভ্যন্তরে মারিশ্যা জোন (২৭ বিজিবি)কচুছড়ি-মাঝিপাড়া সীমান্ত সড়ক এর ১৬ কিলো নামক স্থানে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ১৮ বস্তা বাংলাদেশী রসুন, ২ জন আসামী (১) সঞ্চয় চাকমা (৪০), পিতা-রাজকুমার চাকমা, গ্রাম-লাল্যাঘোনা, (২) চিরিঙ্গা চাকমা (৩৫), পিতা-মেগন্নাত চাকমা, গ্রাম-উগলছড়ি উভয়ের থানা-বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি এবং ১টি চাঁদের গাড়ী (ঢাকা-গ-৮৫৮৩) জব্দ করা হয়।

জব্দ মালামাল ও গাড়ীর সর্বমোট সিজার সর্বমোট ১১,৩৬,৮০০/- টাকা। আটক মালামাল ও চাঁদের গাড়ীসহ আসামীদ্বয়কে নিকটস্থ বাঘাইছড়ি থানায় মামলা দায়ের পূর্বক সোর্পদ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন,মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!