AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়ামতপুরে নাগরিক সমাজের দোয়া মাহফিল


Ekushey Sangbad
নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি, নওগাঁ
০৬:৫৭ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

নিয়ামতপুরে নাগরিক সমাজের দোয়া মাহফিল

 নওগাঁর নিয়ামতপুরে নাগরিক সমাজ আয়োজিত শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক  সাবেক যুগ্ম আহবায়ক জুম্মা রশিদের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ৪৬, নওগাঁ -১ আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন  নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি একে এম খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, উপজেলা বিএনপি‍‍`র সহ-সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, নিয়ামতপুর উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজি, সদস্য সচিব আঞ্জুমান পাভেল সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেষে শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!