AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে গাঁজাসহ যৌথবাহিনীর হাতে আটক ১


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০২:০১ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

তানোরে গাঁজাসহ যৌথবাহিনীর হাতে আটক ১

ঢাকা থেকে তিন কেজি গাঁজা নিয়ে রাজশাহীর তানোর থানা হয়ে সিএনজি গাড়িতে করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যাওয়ার সময় যৌথবাহিনীর হাতে মুক্তারুল নামের একজন আটক হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যৌথবাহিনীর টহল বাহিনী থানার মোড়ে তিন কেজি গাঁজাসহ তাকে আটক করে।

আটককৃত গাঁজা ব্যবসায়ীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত কসিমুদ্দিনের পুত্র মুক্তারুল হক (৫৪)।

জানা গেছে, তানোর থানার মোড়ের তিন রাস্তার মাথায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে একটি সিএনজি গাড়িতে যাচ্ছিল।

তানোর থানা মোড়ে পৌঁছালে যৌথবাহিনীর টিম সিএনজি থামানোর জন্য সংকেত দিলে সিএনজি গাড়িটি থেমে যায়। এ সময় সিএনজি গাড়ি তল্লাশি করলে সিএনজি গাড়ির ভেতরে খাকি প্লাস্টিক টেপ দিয়ে মোড়ানো অবৈধ তিন কেজি গাঁজা পাওয়া যায়।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্টে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!