AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় যৌথ বাহিনীর চেকপোস্ট কার্যক্রম অব্যাহত



মান্দায় যৌথ বাহিনীর চেকপোস্ট কার্যক্রম অব্যাহত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে নওগাঁর মান্দা উপজেলায় যৌথ বাহিনীর চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর পক্ষ থেকে একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয় এবং মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন জানান,“নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

চেকপোস্ট কার্যক্রমে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গণিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, যৌথ বাহিনীর এ তৎপরতায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!