AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬


Ekushey Sangbad
এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর
০৬:৫৯ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫) এবং কুনিয়া দক্ষিণপাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।

ওসি মামুন আল রশিদ জানান, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘সার্বিক পরিবহন’-এর একটি বাস সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ মোট ছয়জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!