AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় শীতবস্ত্র বিতরণ



গলাচিপায় শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীর গলাচিপায় মুহাম্মদ ইউসুফ মিয়া জাহানারা স্মৃতি কমপ্লেক্স ভবনে করবেল ইন্টারন্যাশনাল কোম্পানির আয়োজনে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

১৮ জানুয়ারী রবিবার বেলা ১১ টায় করবেল ইন্টারন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মুর্তাজা সাইফুল আলম জাকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন প্রকল্প পরিচালক এলজিইডি সুশান্ত রঞ্জন রায়, পর্তুগাল প্রবাসী শাহীন সাঈদ, জেলা বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপি নেতা মোঃ মোস্তাফিজুর রহমান মঈন। সভা সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট ইনচার্জ মোঃ আতিকুর রহমান শাহীন। এসময় ৬৫০ জন দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!