AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক, এলাকাবাসীর গণধোলাই



সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক, এলাকাবাসীর গণধোলাই

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়। পরে আহত অবস্থায় পুলিশ পাহারায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত প্রায় ৮টার দিকে সড়কের পাশের একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ। এ সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ টহল দেওয়ার সময় সন্দেহ হলে টর্চলাইট জ্বালিয়ে জঙ্গলের দিকে এগোলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ৮ জনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ছোরা, চাপাতি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন— মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫), জিতেন্দ্র বর্মন (২২) ও রাজু (২০)।

আটকের পর ক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণধোলাই দিলে আহত অবস্থায় পুলিশ তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গোলাকান্দাইল এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ডাকাতদের তৎপরতায় আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর যাত্রীবাহী যানবাহন ও বিদেশফেরত প্রবাসীদের বহনকারী গাড়িকে টার্গেট করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করা হচ্ছে।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হক বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করা হয়েছে। জনতার ক্ষোভে তারা গণধোলাইয়ের শিকার হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, “এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও স্থানীয়রা এশিয়ান হাইওয়ে সড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!