“আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই”—এই স্লোগানকে সামনে রেখে ‘বন্ধু কুড়িগ্রাম ৯০’-এর উদ্যোগে কুড়িগ্রামে তিন শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম শহরের সুপার মার্কেটের সামনে গরিব, অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘বন্ধু কুড়িগ্রাম ৯০’ সংগঠনের বন্ধু মো. আব্দুর রাজ্জাক, মো. রুস্তম আলী, প্রফেসর আবু জোবায়ের মুকুল, শামসুজ্জোহা চৌধুরী সাজু, আতাউর রহমান, আসলাম, পিন্টু, রব্বানী, মানিক, সাবলু, রফিকুল, চন্দন, শাহিন, ইউসুফ, রশিদ, হিরা, নুরুন্নবীসহ সংগঠনের নারী ও পুরুষ সদস্যরা।
তীব্র শীতের কনকনে ঠান্ডায় কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা আনন্দ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য ‘বন্ধু কুড়িগ্রাম ৯০’-এর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও মঙ্গল কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

