AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার


Ekushey Sangbad
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ, লক্ষ্মীপুর
০৭:৫৭ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় সংঘটিত একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফারুক হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতার ফারুক হোসেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর মাগুরী গ্রামের নুর মিয়া ওরফে নুরুল আমীনের ছেলে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার আমানউল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ফারুক হোসেন একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, “র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!