খাগড়াছড়ির মাটিরাঙায় অবৈধভাবে কর্তন করা ৮৯.১১ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার চৌধুরীঘাট এলাকা থেকে এসব অবৈধ কাঠ আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙা জোনের ওয়ারেন্ট অফিসার মো. আনিসুল হকের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় রাখা প্রায় ৮৯.১১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করে।
আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১,৩৩,৬৬৫ টাকা। উদ্ধারকৃত কাঠ মাটিরাঙা বনবিভাগ অফিসে হস্তান্তর করা হয়েছে।
মাটিরাঙা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি জানান, মাদক, অবৈধ চোরাচালান রোধ ও প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

