গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, "ধানের শীষে ভোট মানেই গণতন্ত্রের বিজয়, উন্নয়নের অগ্রযাত্রা ও একটি নিরাপদ সমাজের নিশ্চয়তা।"
বুধবার (১৪ জানুয়ারি) রাতে মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পশারগাতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, আমি এমপি হতে নয়, মানুষের প্রকৃত প্রতিনিধি হতে চাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই মুকসুদপুর–কাশিয়ানির কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, নির্বাচন ও জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়েছিল। সেই গণতান্ত্রিক ধারাকে পুনরুদ্ধার করতেই বিএনপি আজ ঐক্যবদ্ধ ও প্রস্তুত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পশারগাতী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সোয়েবুর রহমান সালমিন মিয়া, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক, ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক কাজী মোতাচ্ছের, সমাজসেবী আতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

