AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে দুই রোহিঙ্গা নারীকে ১৪ হাজার ইয়াবাসহ আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৫:৫৪ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৬

যশোরে দুই রোহিঙ্গা নারীকে ১৪ হাজার ইয়াবাসহ আটক

যশোরে দুই রোহিঙ্গা নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর সদরের রাজারহাট এলাকার ‘বি.কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার ক্যাম্প এলাকার সকিনা আক্তার ও শুকতারা বেগম।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে সকিনার কাছ থেকে ৬ হাজার এবং শুকতারার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে।

আটক দুই নারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পে বসবাস করেন। তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে দাবি করেছেন।

ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, তারা মূলত কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে যশোরে বিক্রির উদ্দেশ্যে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!