AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
১১:৫৩ এএম, ১৪ জানুয়ারি, ২০২৬

ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে নানা ধরনের কঠোর ও জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রের ভৌত অবকাঠামো সংস্কার, জরাজীর্ণ জানালা ও দরজা মেরামত, যাতায়াত সড়ক সংস্কার, বিদ্যুৎ লাইনের উন্নয়ন, ভোটকেন্দ্রের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন্টারনেট সংযোগ স্থাপন এবং সিসি ক্যামেরা স্থাপন। এছাড়া ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বডি-অন ক্যামেরাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে একটি সমন্বিত টিম শ্রীপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ, মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মেজর মো. সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপঙ্কর ঘোষ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিদ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলায় মোট ৩০১টি ভোটকেন্দ্রের মধ্যে শ্রীপুর উপজেলায় ৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!