AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী বিএনপিতে যোগদান


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৯:০২ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের পাশে আয়োজিত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এর পর উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজির নেতৃত্বে ভোলাহাট ১ং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ইউপি সদস্য সাদিকুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপিতে যোগদানের মাধ্যমে তারা দলের সঙ্গে একত্রিত হয়ে সক্রিয় রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের আশ্বাস দেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!