AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যমুনার দূর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার


Ekushey Sangbad
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
০৪:০৭ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

যমুনার দূর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে জামালপুরের ইসলামপুর যমুনার দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। 
সোমবার দিনব্যাপী উপজেলার বেলগাছা ইউনিয়নের চরাঞ্চলের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটাররা যেন নির্বিগ্নে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 

একুশে সংবাদ/ওজি

Link copied!