AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০১:২১ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

ভালুকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

 গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জামিরদিয়া ডোবালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাজী জিয়াউর রহমান জিয়া। আয়োজনটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার এক অনন্য প্রতীক। তাঁর অবদান এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাঁরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

মিলাদ মাহফিল শেষে দেশ ও জনগণের শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশগ্রহণকারী ও স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আন্তরিকতা।

Link copied!