AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুঞ্জেরহাট জাবালে নূর মডেল মাদরাসার ছাত্রী বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায়


Ekushey Sangbad
গাজী তাহের লিটন, ভোলা জেলা প্রতিনিধি
০১:১৭ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

কুঞ্জেরহাট জাবালে নূর মডেল মাদরাসার ছাত্রী বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায়

ভোলার উপশহর কুঞ্জেরহাট বাজারের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান জাবালে নূর মডেল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় টবগী ইউনিয়নের মালানা ফারুক আলম ও শাহীনা বেগমের মেয়ে তাসরিফা জান্নাত রুসদা, “জাতীয় শিক্ষা সপ্তাহ”-এ জেলা পর্যায়ে না‍‍`ত প্রতিযোগিতায় ‍‍`ক‍‍` গ্রুপে প্রথমস্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সাফল্য অর্জন করেছে।

মাদরাসার ছাত্রী রুসদা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে, এই খবরটি একটি ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক ঘটনা, যা তার দক্ষতা ও প্রতিভার প্রতিফলন; এটি তাকে বিভাগীয় পর্যায়ে প্রাইভেট মাদরাসার প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে এবং অন্যান্য ছাত্রীদেরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্ট মহল মনেকরছেন। 
এখানে উল্লেখ্য, ভোলা জেলায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভাগীয় পর্যায়ে এটাই প্রথম  সাফল্য।

তাসরিফা জান্নাত রুসদা‍‍`র এ অসাধারণ সাফল্যের জন্য মাদরাসার পরিচালক মাওলানা হাসান সিকদার  সহ শিক্ষকবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা মনেকরছেন, তার সাফল্য মাদরাসার জন্য গর্বের বিষয় হবে এবং বিভাগীয় পর্যায়ে প্রাইভেট মাদরাসার মান তুলে ধরবে।

আগামী ১৫ জানুয়ারি ২০২৬ বিভাগীয় পর্যায়ে অংশ নেবে রুসদা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!