মুকসুদপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাৎ আলী মোল্লা’র অবসর উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (১০ জানুয়ারি) সকাল উদযাপিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।
উপস্থিত ছিলেন প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক রাকিবুল হাসান, গোলাম মওলা, রণধীর সরকার, মোঃ লুলু হোসেন মুন্সী, শওকত হোসেন মিয়া, সুপার মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক হেমায়েত হোসেন, সহকারী শিক্ষক নুর আলম, আমিনুর রহমান খানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মোঃ শাহাদাৎ আলী মোল্লার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি দায়িত্ব পালনের সময় নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার অবদান মুকসুদপুরের শিক্ষা অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

