AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতার্ত মানুষের মাঝে মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কম্বল বিতরণ


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০১:২২ পিএম, ৯ জানুয়ারি, ২০২৬

শীতার্ত মানুষের মাঝে মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কম্বল বিতরণ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সহায়তায় কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

দেশব্যাপী চলমান তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও নেতৃত্ব দেন মিরপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আরিফুল ইসলাম। এ সময় তিনি বলেন,
“বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এই কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (ও অ্যান্ড এম) ফরিদ উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডলসহ মিরপুর জোনাল অফিসের লাইন ক্রু ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

শীতার্ত মানুষের মাঝে কম্বল পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!