দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এর আগে পার্বতীপুর পৌর স্টেডিয়ামে উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ. ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জানা গেছে, আগামী ১১ জানুয়ারি জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ীরা অংশগ্রহণ করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

