AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,শরীয়তপুর
১০:৪২ এএম, ৮ জানুয়ারি, ২০২৬

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ককটেল তৈরির সময় অথবা বাসায় রাখা বিস্ফোরক দ্রব্য হঠাৎ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মুলাই বেপারি কান্দির সাগর বেপারীর বাড়ি এলাকায় হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে। বিস্ফোরণের তীব্রতায় সাগর বেপারীর টিনশেড ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিস্ফোরণে আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!