AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
যশোর

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকাসহ আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৬:৩২ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকাসহ আটক

এক লাখ ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে সহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের একটি বিশেষ দল তাকে হাতেনাতে আটক করেছে।

দুদকের একটি সূত্র জানায়, একটি অভিযোগের ভিত্তিতে ঘুষ গ্রহণের সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  আশরাফুল আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক জানায়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!