AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুঠিয়ার বানেশ্বরে ১০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৫:০৬ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

পুঠিয়ার বানেশ্বরে ১০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারি মাঠের সামনে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

আজ বুধবার ৭ জানুয়ারী  সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কাচারি মাঠের সামনে থেকে অবৈধভাবে স্থাপন করা ৫০ টিরও বেশি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় প্রায় ১.৫ একর সরকারি জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
অভিযানটি পরিচালনা করেন সহকারী ভূমি কর্মকর্তা শিবু দাস, সহযোগিতায় ছিলেন পবা  হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, ও বানেশ্বর বণিক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি মতিউর রহমান মতি।  উচ্ছেদ কার্যক্রম চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।

প্রশাসন সূত্রে জানাযায় অবৈধ দখলমুক্ত এই জমিতে হাটের দিন গুড় ও আম ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করা হলে বানেশ্বর বাজার এলাকায় দীর্ঘদিনের ট্রাফিক জ্যাম সমস্যা অনেকাংশেই কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মৌসুমি আমের সময় এবং সাপ্তাহিক হাটের দিনে সড়কের ওপর চাপ কমবে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অনেকেই প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে বাজার এলাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। উচ্ছেদ অভিযান স্থায়ীভাবে কার্যকর থাকলে জনদুর্ভোগ কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

সহকারী কমিশনার (ভুমি) শিবু দাস,জানিয়েছে, ভবিষ্যতেও সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

একুশে সংবাদ/ওজি

Link copied!