AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:৩৮ পিএম, ৬ জানুয়ারি, ২০২৬

পলাশে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীর পলাশে এলপি গ্যাস সিলিন্ডারের বাজার স্থিতিশীল রাখতে এবং সরকার নির্ধারিত মূল্য বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পলাশ উপজেলার ডাংগা বাজারে এই অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

অভিযানের সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ডাংগা বাজারের ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মাসুদ রানা বলেন, “সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের বাজার মূল্য ১৩০৬ টাকা। অথচ ভাই ভাই এন্টারপ্রাইজ ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলপি গ্যাস সিলিন্ডার যেন ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি না করতে পারে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হয়, এজন্য অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!