AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় নির্মাণের ১ দিনের পর ভেঙে পড়ল কালভার্ট



গলাচিপায় নির্মাণের ১ দিনের পর ভেঙে পড়ল কালভার্ট

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি কালভার্ট নির্মাণের এক দিনের মধ্যেই ভেঙে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর অবহেলা এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে রাতের অন্ধকারে তড়িঘড়ি করে কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, ভেঙে পড়া অংশ পুনরায় ঢালাই করা হবে।

জানা গেছে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের পানপট্টি বাজার ও সেন্টার বাজারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য সতীরাম খালের ওপর ২০২৫ সালের ২ এপ্রিল কালভার্ট নির্মাণকাজ শুরু করে এলজিইডি। ২০২৬ সালের ৩০ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। গত ৫ জানুয়ারি সকালে ৩ বাই ৩ মিটার দৈর্ঘ্যের কালভার্টটির পাটাতন ঢালাইয়ের কাজ শুরু হয়। কাজ চলাকালে ওইদিন সন্ধ্যায় সেন্টারিং সরে গিয়ে মাঝখান থেকে ধসে পড়ে পুরো কালভার্টটি। এ ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মজিবর গাজী ও শামিম গাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও ঠিকাদারের নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই কালভার্টটি ভেঙে পড়েছে। কাজের শুরু থেকেই নানা অনিয়ম হয়েছে এবং কাজ চলাকালে যথাযথ তদারকির অভাব ছিল।

ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন ট্রেডার্সের মালিক মো. রফিকুল ইসলাম বলেন, “আমার চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। ইঞ্জিনিয়ার অফিসের লোকজন তাঁদের নির্ধারিত ইস্টিমেট ও নিয়ম অনুযায়ী কাজ করিয়েছেন। প্রতিটি ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ার উপস্থিত থেকে কাজ করিয়েছেন। আমি নিজে সেখানে ছিলাম না, মিস্ত্রিরা কাজ করেছে।”

উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। তিনি আরও বলেন, “কাজের ক্ষেত্রে ভুল হতেই পারে। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!