মুকসুদপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনের পিতা, টেংরাখোলা নিবাসী বিশিষ্ট সমাজসেবী আব্দুল গনি শেখ (১০৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ জোহর নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সমাজসেবী আব্দুল গনি শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, সাবেক কাউন্সিলর মোঃ মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতিকণ্ঠ এর সম্পাদক শহিদুল ইসলাম শহীদ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ এর প্রতিনিধি শরিফুল রোমান শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

