গোপালগঞ্জের মুকসুদপুরে দুই দিনব্যাপী ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে মুকসুদপুর আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
শীতের সকালে খেলাধুলার উৎসবে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। দৌড়, লংজাম্পসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরে।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।
আগামীকাল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

