AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad
মহিনুল ইসলাম সুজন, ডিমলা, নীলফামারী
০৬:৫৭ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা

নীলফামারীর ডিমলা উপজেলায় নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের নটাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে এক লাখ টাকা এবং বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ এলাকায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর। এ সময় ডিমলা থানা পুলিশ ও গ্রাম পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধি ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!