AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন স্থগিত, ২ প্রার্থীর মনোনয়ন বাতিল


Ekushey Sangbad
আব্দুল মোমেন, নালিতাবাড়ী, শেরপুর
০৮:৩৮ পিএম, ৩ জানুয়ারি, ২০২৬

শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন স্থগিত, ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত এবং দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

আসনটিতে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস।

সূত্র জানায়, বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী পূর্বে অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন এবং গত ২৬ ডিসেম্বর তিনি সে নাগরিকত্ব ত্যাগ করেন। তবে মনোনয়নপত্র দাখিলের সময় নাগরিকত্ব বাতিল সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে না পারায় তাঁর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। শনিবার বিকেল ৫টার মধ্যে নাগরিকত্ব বাতিলের সনদ জমা দিতে পারলে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হতে পারে।

অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী দাবি করা ইলিয়াস খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়ন ফরম দাখিল করতে ব্যর্থ হওয়া এবং দ্বৈত নাগরিকত্বের কারণে তাঁর প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দলীয় মনোনয়নের প্রমাণ উপস্থাপন করতে পারলে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে।

এ ছাড়া ঋণ খেলাপি হওয়ায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!