AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশাল-২ আসনে মনোনয়ন যাচাই-বাছাই বৈধ ৪, স্থগিত ৫ ও বাতিল ১



বরিশাল-২ আসনে মনোনয়ন যাচাই-বাছাই  বৈধ ৪, স্থগিত ৫ ও বাতিল ১

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ- কারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে দাখিল করা মোট ১০টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বৈধ, ৫টি স্থগিত এবং ১টি বাতিল ঘোষণা করা হয়।

ত্রুটির কারণে যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে তারা হলেন—জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান (৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা না থাকায়),বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ (আয়কর সংক্রান্ত জটিলতার কারণে),ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. সাহেব আলী হাওলাদার (রনি),বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল হক এবং
জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী এম. এ. জলিল।

এছাড়া দলীয় মনোনয়ন তালিকায় নাম না থাকায় বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী মো. আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাচাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মো. নেছার উদ্দিন,বাসদ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম (তারিক),খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুন্সি মুস্তাফিজুর রহমান এবং গণঅধিকার পরিষদের প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!